1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যশোরে দ্বিতীয় বিয়ে করায় হাতুড়ি হামলা, সাবেক স্বামীর নেতৃত্বে জখম

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে
যশোর শহরের নিউ মার্কেট খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় আব্দুল্লাহ (২৫) নামের এক বাস সুপারভাইজারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তার দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী এই হামলা চালিয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ভিকটিম আব্দুল্লাহ মাগুরা জেলার নিজ নান্দুয়ালী গ্রামের মকবুল শেখের ছেলে। তিনি যশোর-মাগুরা রুটের একটি লোকাল বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ সম্প্রতি একটি বিয়ে করেছেন যা তার দ্বিতীয় বিবাহ। এই বিয়েকে কেন্দ্র করে দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী মুজাহিদ (২৭) তার ওপর ক্ষুব্ধ ছিলেন। আজ সকালে আব্দুল্লাহ খাজুরা বাসস্ট্যান্ডে একা অবস্থান করার সুযোগে মুজাহিদ হাতুড়ি দিয়ে তার মাথায় অতর্কিত হামলা চালায়। এতে আব্দুল্লাহর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
হামলার পর স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।
ঘটনার পর অভিযুক্ত মুজাহিদ পালিয়ে গেছে। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com