1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বান্দরবানের নির্বাচিত সাচিং প্রু জেরীর সাক্ষাৎ

এস চাঙমা সত্যজিৎ 
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বান্দরবান ৩০০ আসনের জাতীয়তাবাদী দলের (বিএনপি)র নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ম্যা ম্যা চিং। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। কার্যালয়ের কক্ষে প্রবেশ করতেই দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর দিকে এগিয়ে আসেন। এ সময় সাচিং প্রু জেরী শ্রদ্ধার সঙ্গে দুই হাত তুলে নেতাকে অভিবাদন জানান। তারেক রহমানও আন্তরিকতার সঙ্গে হাত বাড়িয়ে দেন এবং কুশল বিনিময় করেন। সাক্ষাৎকালে সাচিং প্রু জেরীর স্ত্রী প্রায় দুই যুগ আগের পুরোনো স্মৃতিগুলো রোমন্থন করেন।
সদ্যসমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বান্দরবানের দুর্গম পাহাড়ের ভয়কে জয় করে ভোটারদের কেন্দ্রে উপস্থিত করায় অনন্য ভূমিকা রেখেছেন সাচিং প্রু জেরী। তাঁর এ জনপ্রিয়তার মুখে চার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কার্যত কোণঠাসা হয়ে পড়েন। ফলে আনুপাতিক হারে বিপুল ব্যবধানে জয়লাভ করেন বয়োজ্যেষ্ঠ এ বর্ষীয়ান নেতা।
বান্দরবানের ভোটারদের দৃঢ় বিশ্বাস, বিএনপি চেয়ারম্যান পাহাড়ের এ অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদকে তাঁর যোগ্য সম্মানের আসনে আসীন করবেন।
সাচিং প্রু জেরীর পিতা অংশৈ প্রু চৌধুরী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের খাদ্য প্রতিমন্ত্রী। বাবার সে সততা আর দেশপ্রেমের ধারা বজায় রেখে এবারের সংসদ নির্বাচনে বান্দরবানের মানুষ বেছে নিয়েছেন তাঁর যোগ্য সন্তান সাচিং প্রু জেরীকে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com