1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুরাদনগরের বাঙ্গরায় সড়কে ৫০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মোঃ বিল্লাল হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৪ বার পড়া হয়েছে
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চাপিতলা ইউনিয়নের ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ সংলগ্ন চাপিতলা–রামচন্দ্রপুরগামী সড়ক থেকে ইয়াছমিন আক্তার (৩৪) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি উপজেলার আকুবপুর ইউনিয়নের মেটংঘর এলাকার শুক্কুর মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, এসআই রিয়াজুল মোস্তফার নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহজনক চলাফেরার কারণে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ইয়াবা উদ্ধার করা হয় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করা হয়।
স্থানীয়দের দাবি, গ্রেপ্তারকৃত নারী দীর্ঘদিন ধরে নীরবে মাদক বহনের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ বলছে, ইয়াবাগুলো কোথা থেকে এসেছে এবং এই কারবারের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই মতিউর রহমানকে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। এ ঘটনায় ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com