1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‎গৌরনদীতে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে পূজা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোলায়মান তুহিন 
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
‎গৌরনদী পৌর এলাকার শাওড়া ক্যাপ্টেন হরলাল গাঙ্গুলী বাড়ির শ্রী শ্রী শিব মন্দিরে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে ধর্মীয় পূজা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় শ্রী শ্রী শিব মন্দির পূজা উদযাপন কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী পূজা-অর্চনা, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা ব্রত পালন করেন। বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।
‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। তিনি বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা জাগ্রত করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো. রিয়াজ ভূইয়া। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন, মন্দির কমিটির সহ-সভাপতি বিধানচন্দ্র রায়, বিপুল কুমার সাহা, সাধারণ সম্পাদক মনতোষ কুমার সাহা, অর্থ সম্পাদক শিশির চন্দ্র দাস এবং ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি চুন্নু।
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির কমিটির সহ-সম্পাদক সাংবাদিক উত্তম দাস।
‎ভক্ত ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজা ও আলোচনা সভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com