1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ছাগলনাইয়া সীমান্তে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র বিশেষ অভিযানে ২৯ কেজি ৫০০ গ্রাম মাদক জব্দ, সিজার মূল্য প্রায় ১ লক্ষাধিক টাকা
সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে Border Guard Bangladesh (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর একটি টহল দল সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) ফেনী জেলার ছাগলনাইয়া সীমান্তবর্তী মোকামিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল সীমান্তবর্তী মোকামিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত অবস্থায় থাকা ২৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৩ হাজার ২৫০ টাকা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক পাচারের উদ্দেশ্যে এসব গাঁজা মজুদ করা হয়েছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় এবং মাদকদ্রব্য ফেলে রেখে যায়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জব্দকৃত গাঁজা বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় বিজিবির এমন তৎপরতায় স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের প্রশংসা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com