1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মঙ্গলকান্দির রাজাপুরে জমি জবরদখলে বাধা দেওয়ায় হত্যার হুমকি, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা দাবি

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ বার পড়া হয়েছে

ফেনী জেলার সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের বনু ব্যপারি বাড়িতে জমি জবরদখলে বাধা দেওয়ায় হত্যার হুমকিতে দিশেহারা হয়ে পড়েছেন একটি পরিবার। ক্ষতিগ্রস্তরা প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, এনায়েত উল্লাহ ওরফে এন্তু মিয়ার ছেলে নাছির উদ্দিন গংদের সঙ্গে একই বাড়ির আবুল হাসেমের ছেলে জসিম উদ্দিন গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় দু’পক্ষের মনোনীত সালিসদার এবং মনোনীত আইনজীবীদের মাধ্যমে একাধিকবার সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। সালিদার ও আইনজীবীরা হিস্যানুসারে দুই পক্ষকে ভোগ দখলে থেকে উচ্চাদলতে মামলা করার পরামর্শ দেন। নাছির উদ্দিন বাদী হয়ে ফেনীর আদালতে ডিক্রি জারির মামলা করেন। মামলাটি বিচারাধীন রয়েছে। কিন্ত গত ১১ ফেব্রুয়ারি ভোটের বন্ধের মধ্যে প্রতিপক্ষ জসিম উদ্দিন গং ভাড়াটে সন্ত্রাসী এনে নাছির উদ্দিন গংদের মালিকীয় দখলীয় নয় শতক জমির পাটিপাতা ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে উক্ত জমিটি জবর দখলের চেষ্টা চালান। ওই সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচনি কাজে ব্যস্ত থাকায় ক্ষতিগ্রস্তরা আইনের আশ্রয়ে যেতে পারেননি। থানা পুলিশকে বিষয়টি অবগত করে নাছির উদ্দিন বাদী হয়ে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সোনাগাজীর সহকারি কমিশনার (ভূমি) কে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সোনাগাজী মডেল থানার ওসিকে আদেশ দেন। মামলার খবর শৃনে জসিম উদ্দিন গং ও তার ভাড়াটে সন্ত্রাসীরা নাছির উদ্দিন ও তার পরিবারের সদস্যদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাই তারা জীবনের নিরাপত্তা চান

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com