1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নোবিপ্রবির শতকোটির উন্নয়ন প্রকল্পের পিডি নিয়োগ পেলেন আওয়ামীপন্থী শিক্ষক নেতা!

রবিউল সানী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন ‘নীল দল’-এর শিক্ষক নেতা ড. মহিনুজ্জামানকে প্রকল্প পরিচালক(পিডি) হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।এ নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র সমালোচনাসহ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। এছাড়াও নোবিপ্রবি প্রশাসন নীলদলের শিক্ষকদের পুনর্বাসন করছেন বলেও অভিযোগ উঠেছে।
সোমবার(১৬ ফেব্রুয়ারী) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব নুসরাত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয় “বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ও কেন্দ্রীয় গবেষণাগার (১০ তলা ভিতে ১০ তলা) ও অন্যান্য ভবন নির্মাণ কাজ সমাপ্তকরণ” শীর্ষক বিনিয়োগ প্রকল্পে প্রেষণে ‘প্রকল্প পরিচালক’ হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, চেয়ারম্যান, ইএসডিএম বিভাগ, নোয়াখালী বিজ্ঞন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কে নিয়োগ প্রদান করা হলো।
জানা গেছে, ড. মহিনুজ্জামান নোবিপ্রবি নীল দলের ২০২৩–২৪ সালের অনুষদভিত্তিক কমিটির বিজ্ঞান  অনুষদের আহ্বায়ক কমিটির ১নং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের প্যানেল থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নির্বাচন করেন। সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।
এ ছাড়া তিনি সাবেক বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ৫ আগস্ট স্বৈরাচার পতনের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করেন ।
জুলাইয়ে আন্দোলনের সহিংস পরিস্থিতির সময় ১লা আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাজনৈতিক অবস্থান ব্যক্ত করার ঘটনাও রয়েছে সমালোচনার তুঙ্গে ।
এ নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করছেন।
ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় জাহিদুল ইসলাম হাসান বলেন,একাডেমিক-৩ নিয়ে ২০২০ সাল থেকেই ভয়েস রেইজ করে আসছি। তৎকালীন ট্রেজারার বাহাদুরের রোষানলে পড়ছি কয়েকবার। লাস্ট ২৪’এর অভ্যুত্থানে পুরা আওয়ামীলীগ শিক্ষক সিন্ডিকেট আর ছাত্রলীগ মিলে আমাকে এবং আমাদেরকে বহিষ্কার করতে চাইছে। অভ্যুত্থান ব্যার্থ হইলে কখনোই ক্যাম্পাসে ঢুকতে পারতাম না আমরা। আর এখন দেখি একাডেমিক-৩ এর প্রকল্প পরিচালক বানাইছেন সারাজীবন আওয়ামীলীগরে চাইটা যাওয়া শিক্ষক মহিনুজ্জামানকে। ভিসি সাহেব, আপ্নের এইসব কর্মকাণ্ড দেইখা শরীর জ্বলতেছে। আমাদের ত্যাগ, শ্রম আর আকাঙ্ক্ষাকে এইভাবে অবমূল্যায়ন করতে পারেন না!
প্রকল্প পরিচালক হিশেবে নিয়োগ দেওয়ার জন্য এই আওয়ামী ল্যান্সপ্যান্সারের বাহিরে আর কাউরে খুঁজে পান নাই? অতিরিক্ত বাড়াবাড়ি কইরেন না। পরে দেখবেন আপনার অবস্থা বাহাদুরের মতো। সিদ্ধান্ত চেইঞ্জ করেন। যারা আমাদেরকে বহিষ্কার করতে চাইছে, আপনি যদি তাদেরকে এভাবে স্টাবলিশ করতে চান; তাহলে প্রকাশ্যে ঘোষণা দেন। আমরাও দেখবো আপনার এই আওয়ামী প্রীতির উৎস কি!!
এ বিষয়ে জানতে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com