1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাঘায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
বাঘা উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
সভায় আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। এই দিবসটি শুধু শোকের নয়, গৌরবেরও। তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক সংগঠনকে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি, বাঘা থানার তদন্ত কর্মকর্তা সুপ্রভাত মন্ডল, প্রতিবন্ধী অফিসার মনসুর আলী, মাধ্যমিক অফিসার মাহামুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ, বাঘা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার, সাংবাদিক আবু সাঈদ, বাঘা পদ্মা প্রেস ক্লাব এর সভাপতি হাবিল উদ্দিন, সাংবাদিক আবুল হাসেম, সাংবাদিক আব্দুল হক প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com