1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের দাফন সম্পন্ন ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার সোনাতলায় গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল জনগণের ভালবাসা,সমর্থন পেলে আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মুসলিম উদ্দিন লালমোহনে ইটভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অভিযোগে ২০ হাজার টাকা অর্থদন্ড লালমোহনে সেমাই কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা লালমোহনে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক যশোর-নড়াইল মহাসড়কে বাসচাপায় সবজি বিক্রেতা নিহত, সড়ক অবরোধ ও স্পিডব্রেকারের আশ্বাস ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে চলমান উন্নয়ন কাজের পরিদর্শন করলেন ইউএনও-পিআইও পাম্প কর্মচারীদের হামলায় নিহত ছাত্র নেতা

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্বাহী অফিসার সহায়তা প্রদান

মোঃ সাইদ হোসেন 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া মিয়াপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন, বাঘা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ক্ষতিগ্রস্ত আনজারুল ইসলামের পরিবারের হাতে ৩ বান্ডিল টিন ও নগদ ৯ হাজার টাকা তুলে দেন। সহায়তা প্রদানকালে উপজেলা প্রশাসনের বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাসির,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে আনজারুল ইসলামের তিন কক্ষবিশিষ্ট আধাপাকা টিনসেড বসতবাড়িতে আগুন লাগে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে পুরো বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
সহায়তা প্রদানকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
ক্ষতিগ্রস্ত পরিবার প্রশাসনের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com