1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দুর্নীতির কবলে থমকে যাওয়া কলারোয়ার সেই রাস্তার কাজ শুরু: সাংবাদিকদের হস্তক্ষেপে স্বস্তিতে এলাকাবাসী

মোঃ সুজন
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে
দুর্নীতির কালো ছায়ায় দীর্ঘকাল বন্ধ থাকার পর অবশেষে আলোর মুখ দেখছে কলারোয়া উপজেলার ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চেড়াঘাট এলাকার সেই গুরুত্বপূর্ণ রাস্তাটি। স্থানীয় সাংবাদিকদের সাহসী পদক্ষেপ ও জনস্বার্থমূলক সাংবাদিকতার ফলে প্রশাসনের টনক নড়লে পুনরায় শুরু হয়েছে রাস্তার নির্মাণ কাজ। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির আশায় আনন্দে ভাসছে গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেড়াঘাট এলাকার এই রাস্তাটির কাজ একটি প্রভাবশালী ঠিকাদার গোষ্ঠীর অনিয়ম ও দুর্নীতির মুখে পড়ে দীর্ঘ দিন যাবত বন্ধ হয়ে পড়ে ছিল। চলাচলের অনুপযোগী এই রাস্তাটি নিয়ে চরম ভোগান্তিতে ছিলেন সাধারণ মানুষ। বারবার দাবি জানিয়েও কোনো ফল না মেলায় শেষ পর্যন্ত গ্রামবাসীর উপস্থিতিতে কলারোয়ার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে সরব ভূমিকা পালন করেন।
সম্প্রতি উক্ত স্থানে দৈনিক সাতক্ষীরা সকাল-এর পৌর প্রতিনিধি মোঃ সাঈদ হাসান সুজন এবং কলারোয়া ব্যুরো মোঃ আলম হোসেন ও SM News 24 shatkhira মোঃ সোহাগ হোসেনসহ  স্থানীয় সংবাদকর্মীরা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দুর্নীতির চিত্রটি জনসম্মুখে ও প্রশাসনের নজরে এলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। প্রশাসনিক তৎপরতায় কাজটির প্রতিবন্ধকতা দূর হয় এবং দ্রুততম সময়ের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান পুনরায় কাজ শুরু করতে বাধ্য হয়।
রাস্তার কাজ পুনরায় শুরু হওয়ায় এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিরা আবেগাপ্লুত হয়ে পড়েছেন। তারা কলারোয়ার সাংবাদিক সমাজের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান:
“সাংবাদিকরা সমাজের দর্পণ—আজ তা প্রমাণ হলো। তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন বলেই আজ আমরা এই কাদা-মাটির অভিশাপ থেকে মুক্তি পাচ্ছি। বিশেষ করে দৈনিক সাতক্ষীরা সকাল এবং এসএম নিউজ ২৪-এর সাংবাদিকদের এই অবদান আমরা চিরকাল মনে রাখব।”
গ্রামের মুরুব্বিরা বিশেষ ধন্যবাদ ও আন্তরিক সালাম জানিয়েছেন সাংবাদিক মোঃ সাঈদ হাসান সুজন, মোঃ আলম হোসেন এবং মোঃ সোহাগ হোসেনকে। তাদের মতে, নির্ভীক এই সাংবাদিকতার কারণেই আজ চেড়াঘাটবাসী উন্নয়নের সুফল ভোগ করতে পারছে।
সাংবাদিকদের এই জনহিতকর কাজের প্রশংসা এখন পুরো কলারোয়া জুড়ে। এলাকাবাসীর প্রত্যাশা, সমাজের যেকোনো অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কলম সৈনিকরা এভাবেই সবসময় সোচ্চার থাকবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com