মাদারীপুর জেলার, ডাসার উপজেলাধীন শশিকরে,শীশ্রী পাগল মানিক সেবাশ্রমের প্রধান আচার্য, গুরুমহারাজ ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যাপক শ্রী শ্রী বৈদ্যনাথ মজুমদারের সহধর্মিণী শ্রীমতি মিনতি মজুদার পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার সহ,বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।আজ সকালে তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক পূত্র সন্তান রেখে যান।সন্তানরা সকলেই প্রতিষ্ঠিত। বৈদ্যনাথ মজুমদার ও মিনতি মজুমদারের প্রায় ২০০০ মন্ত্রপূত শিশ্য রয়েছে।বৈদ্যনাথ গোস্বামী -মাদারীপুরের রাজৈর উপজেলার কেন্দুয়ার, আচার্য শ্রীমত জগদীশ পরমহংস দেবের মন্ত্রপুত শিশ্য।গুরুমাতার মৃত্যুুতে শিশ্য ও স্বজনদের মধ্যে গভীর শোক ও দুঃখ বিরাজ করছে। এলাকায় চলছে শোকের মাতন।