1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কেন্দুয়ায় কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ড, পুড়েছে গরুবাছুর

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯২ বার পড়া হয়েছে
নেত্রকোনার কেন্দুয়ায় আব্দুল মোতালিব নামে এক কৃষকের আলগা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গরুবাছুরসহ বিভিন্ন জিনিস  পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কৃষক নিজেও দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মাসকা ইউনিয়নের সাতাশি নামাপড়া গ্রামে।বাড়ির লোকজন জানান, গভীর রাতে কৃষক আব্দুল মোতালিবের আলগা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়।তবে এই অগ্নিকাণ্ডে দুটি গরু ও বাছুর অর্ধদগ্ধ এবং ঘরে থাকা খাট, ধান, পাটকড়ি, কুড়া, ভূষি, লাকড়ি ও একটি বাইসাইকেল পুড়ে ভস্মীভূত হয়েছে। ভুক্তভোগীদের ধারণা মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আগুন নেভাতে গিয়ে কৃষক আব্দুল মোতালিব নিজেও অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন।  ক্ষয়ক্ষতি সম্পর্কে তার ৩/৪ লাখ টাকার ধারণ  করছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com