1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শপথ শেষে নিজ এলাকায় নাটোর-৪ এর এমপি আব্দুল আজিজ ; নেতাকর্মীদের দিলেন যে বার্তা

মোঃ নয়ন ইসলাম 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে
নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর -৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, গতকাল আনুষ্ঠানিক শপৎ পাঠ শেষ করে আজ (১৮ ফেব্রুআরি) রোজ বুধবার, নিজ এলাকায় আগমন উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ফুলের মালা ও ফুলের তোরা নিয়ে অপেক্ষে করেন। সকাল ১১ ঘটিকায় কাছিকাটা আত্রাই টোল প্লাজায় হাজার হাজার নেতা-কর্মীদের ঢল নামে। ভালোবাসায় শিক্ত হন নব নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ।
তাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান, মোঃ মশিউর রহমান বাবলু, সদস্য, নাটোর জেলা বিএনপি, সাবেক সফল মেয়র, ও সভাপতি, গুরুদাসপুর পৌরসভা, আলহাজ্ব মোঃ দুলাল সরকার, আহ্বায়ক, গুরুদাসপুর পৌর বিএনপি, মোহাম্মাদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মনিরুজ্জামান হেনা, সাবেক সভাপতি ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, শাহীন কাওছার, সাবেক সাধারন সম্পাদক, ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, দোরাপ সরকার, সাবেক সভাপতি, খুবজীপুর ইউনিয়ন বিএনপি, মোঃ রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি, মশিন্দা ইউনিয়ন বিএনপি, হাজী মোঃ রেজাউল করিম, সাবেক সভাপতি, চাঁপিলা ইউনিয়ন বিএনপি, শামসুল আলম, সাবেক সভাপতি, নাজিরপুর ইউনিয়ন বিএনপি সহ প্রমুখ।
প্রিয় নেতাকে সাথে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় হাজারো নেতাকর্মী চাঁচকৈর বাজারে ও গুরুদাসপুরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নয়াবাজার ধারাবারিষা বিএনপির প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের উত্তরে এমপি আব্দুল আজিজ বলেন, আমার নির্বাচনি এলাকায় কোন মাদক থাকবেনা, মাদকাসক্ত প্রতিটি পরিবারের অভিভাবকদের সাথে নিয়ে আমরা মত বিনিময় সভা করবো এবং মাদক থেকে তাদের ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা অব্যাহত থাকবে। সিরাজগঞ্জ হাটিকুমরুল গোল চত্তর থেকে বনপাড়া পর্যন্ত দুই লেনের রাস্তা চার লেনে রুপান্তর করবো। গুরুদাসপুর বড়াইগ্রাম কৃষি প্রধান এলাকা, উন্নত বীজ ও আমাদের কৃষি পণ্য সংরক্ষনের জন্য ক্লোজ স্টোর রুমের ব্যবস্থা করা হবে। গুরুদাসপুর  উপজেলা দুইটি ইউনিয়ন মৎস্য উৎপাদনের জন্য বিখ্যাত, আমাদের উৎপাদিত মৎস সম্পদ সংরক্ষনের ব্যবস্থা করাবো ইনশাআল্লাহ্।
এরপর দুপুর ২ ঘটিকায় নব নির্বাচিত এমপি গুরুদাসপুর কেন্দ্রিয় রাধা গবিন্দ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বিদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, আমার দলের নেতা-কর্মীরা যে সুরক্ষায় থাকবে, হিন্দু ধর্মাবলম্বি ভাই-বোনেরা সেই সুরক্ষার চাঁদরে ঢাকা থাকবে। সকল ধর্মের, সকল দলের মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে, আমি আপনাদের এমপি নয়, বরং আপনাদের সেবক হিসেবে কাজ করবো। কেউ যদি অন্যায় করে, সে যে দলের/ধর্মেরই লোক হোকনা কেন, তাকে শাস্তি পেতেই হবে, বলে সবাইকে সাবধান করেন নব নির্বাচিত এমপি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com