ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা রবিবার ১৬ ফেব্রুয়ারি/২০২৬ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। মডারেটরের দায়িত্ব পালন করেন শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না ও প্রভাষক সেলিম আল রাজ।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক ফারুখ হায়দার হোসেন স্বপন, সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম ও প্রভাষক শারমিন সুলতানা। বিতর্ক প্রতিযোগিতার পক্ষের বিতার্কিক তাসফিয়াত আহমেদ মম, আয়েশা আক্তার রুমি, নিসা আসরাফি ও বিপক্ষের বিতার্কিক সাদিয়া আক্তার সূবর্ণা, দূরহে শাহায়ার নোভা ও প্রিয়ন্তি দে। প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সাদিয়া আক্তার সূবর্ণা। অনুষ্ঠান শেষে পুরুষ্কার বিতরণ করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক ও উপস্থিত শিক্ষকমণ্ডলী।