ফরিদপুরে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার দিবাগত, রাত ১২টা ১ মিনিটে শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতাপালন করা হয়। এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন সংগঠন, এর প্রতিনিধিরা।
জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রথমে শহীদ মিনারে, পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। ফরিদপুর-৩ (সদর) আসনের নব নির্বাচিত মাননীয় সংসদ সদস্য (চৌধুরী নায়াব ইউসুফ)। এরপরে শহীদ মিনারে পুষ্পস্তবক, অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। মাননীয় জেলা প্রশাসক (জনাব কামরুল হাসান মোল্লা ) জেলা প্রশাসক, ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট(ফরিদপুর)। এরপরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। মাননীয় পুলিশ সুপার (মোঃ নজরুল ইসলাম)পিপিএম- জেলা পুলিশ,(ফরিদপুর) এর পরে ধারাবাহিক ভাবে । পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন কার্যালয়, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ ও ফরিদপুর পৌরসভা শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া ফরিদপুর প্রেসক্লাব, জেলা ক্রীড়া অফিস, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পিবিআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এলজিইডি, সড়ক ও জনপথ অধিদপ্তর, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর, জেলা কারাগার, আনসার ও ভিডিপি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থা অংশ নেয়।
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয়তাবাদী মহিলা দল, ছাত্রদল, ( জাতীয় যুবশক্তি এনসিপি ) যুবদল, জিয়ামঞ্চ, জাসাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, জেলা পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ দলগতভাবে শহীদ মিনারে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে কর্মসূচি পালিত হয়।
একুশের প্রথম প্রহরে এ আয়োজন ভাষা আন্দোলনের শহীদদের প্রতি ফরিদপুরবাসীর গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ হিসেবে প্রতিফলিত হয়েছে।।।