1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ধামইরহাটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো জামায়াতের সাংসদ- এনামুল হক

ছাইদুল ইসলাম 
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের জামায়াতের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।  রাত ১২টা ১মিনিটে উপজেলা শাখা জামায়াতের পক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় তিনি শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশান্ত চক্রবর্ত্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান, উপজেলা যুবউন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মনছুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানাল।
পরে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ ধামইরহাট থানা, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠন, ধামইরহাট পৌরসভা, ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com