1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নন্দীগ্রামে নির্বাচনপূর্ব সহিংসতার ঘটনায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার

মোঃ মোসাদ্দেক হোসেন জিহাদ 
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনপূর্ব সহিংসতার ঘটনায় থানা পুলিশের অভিযানে দুই জামায়াত নেতা গ্রেপ্তার হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর জামায়াতে ইসলামীর বাইতুলমাল সম্পাদক এটিএম মুজাহিদ ও উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রাতে নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতামাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে নির্বাচনপূর্ব  সহিংসতার ঘটনা ঘটে। এতে থালতামাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ গুরুতর আহত হন এবং তার একটি চোখের ক্ষতি হয়। এ ঘটনায় গুরুতর আহত মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫জনের নামে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মুজাহিদ ও  রাকিবুলকে আসামী করা হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মামলার পর থেকে পুলিশ তাদের খুঁজছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com