1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনাতলায় যথাযথ মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত

ওমর ফারুক খান বাইতুল
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
সোনাতলা (বগুড়া)সংবাদদাতাঃ  বগুড়ার সোনাতলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার রাত ১২টা ১মিনিটে স্হানীয়  কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।সোনাতলা উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক, শিক্ষা-প্রতিষ্ঠান,সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ১০টায় সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, কৃষি অফিসার সোহরাব হোসেন, থানা অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,মধুপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com