1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারী উত্তরা ইপিজেডে আসছে নতুন কোম্পানি, কর্মসংস্থান হবে আরো প্রায় চার হাজার মানুষের! সোনাগাজীতে শহীদ বোরহান স্মৃতি পাঠাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড নবাবগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফিরোজ কবিরের ইন্তেকাল এলাকায় শোকের ছায়া, পরিবারের আহাজারি সংরক্ষিত নারী এমপি হওয়ার মধ্যে আলোচনা শীর্ষ, বিএনপি’র নেত্রী বীথিকা বিনতে হোসাইন গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি নড়াইলে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে ‘প্রোডাক্টিভ রমাদান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত ছিনতাই, অভিযুক্ত পলাতক নন্দীগ্রামে মিলন হোসেন হত্যার দাবিতে উপজেলা ও পৌর ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি পালন করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত চার জন

পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের উদ্যোগে কৃষি উপকরণ ও ব্রি নিড়ানি যন্ত্র বিতরণ: কৃষকদের উচ্ছ্বাস

লক্ষ্মণ রায় 
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন ( এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের তত্ত্বাবধানে কৃষক পর্যায়ে ব্রি উদ্ভাবিত উন্নত ধান জাতের প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে কৃষি উপকরণ ও যন্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় অংশগ্রহণকারী কৃষকদের মাঝে প্রয়োজনীয় সার, কীটনাশক, আগাছানাশক ও সাইনবোর্ড প্রদান করা হয়। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণের অংশ হিসেবে বিতরণ করা হয় সহজে চালনাযোগ্য ব্রি নিড়ানি যন্ত্র, যার মাধ্যমে সারির মাঝের আগাছা দ্রুত ও কার্যকরভাবে দমন করা সম্ভব। সংশ্লিষ্টরা জানান, এ যন্ত্র ব্যবহারে রাসায়নিক আগাছানাশকের ব্যবহার কমবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং মাটির স্বাস্থ্য সুরক্ষিত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রি স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা, ব্রির রাইস ফার্মিং ডিভিশন এর বৈজ্ঞানিক কর্মকর্তা দেলোয়ার হোসেন পায়েল, এলএসটিডি প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা রিফা তানজিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড় সদর-এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা  হরি নারায়ণ রায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে কৃষকদের মাঝে ব্রি উদ্ভাবিত উন্নত মানের বীজ সরবরাহ করা হয়। কৃষকরা জানান, বীজের অঙ্কুরোদগম হার অত্যন্ত সন্তোষজনক ছিল এবং রোপিত চারার বৃদ্ধি ভালো। নতুন জাত ও যন্ত্র একসাথে ব্যবহারের সুযোগ পেয়ে কৃষকরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা আশা করেন, চলতি মৌসুমে ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
কৃষকরা এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ব্রি স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাদের মতে, গবেষণাভিত্তিক প্রযুক্তি সরাসরি মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ কৃষকদের আস্থা ও সক্ষমতা বাড়িয়েছে।
সংশ্লিষ্টদের অভিমত, গবেষণা, যান্ত্রিকীকরণ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার সমন্বয়ে পঞ্চগড়ে কৃষির টেকসই উন্নয়নে এলএসটিডি প্রকল্প একটি সময়োপযোগী ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com