1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাঘারপাড়ায় যুবককে গলায় ছুরিকাঘাত ছিনতাই, অভিযুক্ত পলাতক

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে
যশোরের বাঘারপাড়া উপজেলার চারাভিটা এলাকায় এক যুবককে গলায় ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মোহাম্মদ আবুজার (২৩)। তিনি চারাভিটা গ্রামের আজগর আলীর ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একই এলাকার তোফাজ্জল (৩০) নামে এক ব্যক্তি আবুজারকে তাঁর বাড়ির পাশে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা তোফাজ্জল পরিকল্পিতভাবে আবুজারের গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করেন। এরপর আবুজারের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।
রক্তাক্ত অবস্থায় আবুজারের চিৎকার শুনে স্বজনরা তাঁকে উদ্ধার করেন। রাত আনুমানিক দেড়টার দিকে তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আবুজারের গলায় গভীর ক্ষত রয়েছে। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এই ঘটনায় চারাভিটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে ডাকার নাম করে ডেকে নিয়ে হামলার ঘটনায় তারা আতঙ্কিত। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত তোফাজ্জলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com