দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফিরোজ কবির (৪৫) নামের এক ব্যক্তি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার ফতেহপুর মাড়াষ গ্রামের বাসিন্দা এবং নওশাদ আলীর ২য় পুত্র।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার গোলাপগন্জ বাজারে বিরামপুর টু নবাবগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি সিএনজির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে আসে গভীর শোক। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ ব্যাপারে স্থানীয় প্রশাসন জানায়, তদন্ত করে ব্যাপারে ব্যবস্হা নেয়া হবে।