1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নাচোলে মানবাধিকারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 মোঃ হেলাল উদ্দীন 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
 চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-মানবাধিকার, নাচোল উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছেঃ
 সোমবার ২৩ শে ফেব্রুয়ারি উপজেলার প্রাণকেন্দ্র খুরশেদ মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা- মানবাধিকার, নাচোল উপজেলা শাখা আয়োজনে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ববর্তী মানবাধিকারের নানা কর্মকান্ড ও দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকারের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী। সভাপতিত্ব করেন, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মোঃ হাফিজুর রহমান হাফিজ, নাচোল এশিয়ান  স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ ইসাহাক আলী, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নাচোল জোনের ডিজিএম মোঃ আব্দুর রহিম, নাচোল পৌর জামায়াতের আমির মোঃ মনিরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবু তাহের খোকন, চাঁপাইনবাবগঞ্জ লন্ডন ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালক ডঃ মোঃ শরিফুল ইসলাম প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-মানবাধিকার, নাচোল উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দীন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম আরম্ভ হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মাওলানা মোঃ সাদিকুল ইসলাম এবং শেষে মোনাজাত পরিচালনা করেন। বক্তারা বলেন, সমাজের বিভিন্ন স্তরে আজ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মানবাধিকার কর্মীরা যদি নিষ্ঠা ও সততার সাথে তাদের দায়িত্ব পালন করে, তবে এ থেকে কিছুটা উত্তরণ পাওয়া সম্ভব। শুধু প্রশাসনের একার পক্ষে সমাজের মাদকসহ নানা দুর্নীতি দূরীকরণ করা সম্ভব নয়, এক্ষেত্রে সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। আলোচনা শেষে নাচোলো উপজেলা শাখার ৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করেন, সভার সভাপতি অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান হয় এবং প্রধান অতিথি এই কমিটি অনুমোদন দেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com