1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ডোমারে নারী উদ্যোক্তার দায়িত্বে পালন করতেছে স্বামী, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদে অনিয়মের অভিযোগ গভীর পুকুরের গ্রাসে কবরস্থান—নীরব প্রশাসন, ক্ষুব্ধ স্থানীয়রা ঝিনাইদহ ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর হরিনাকুন্ডু পরিদর্শন করলেন ভোলা জেলার তজুমদ্দিন থানা এলাকায় এক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ০৩ জন আসামী গ্রেফতার রামগতির ধর্ষণ মামলার পলাতক আসামি ফেনী থেকে গ্রেপ্তার রাজারহাটে ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা কাঠালিয়ায় ইয়াবা ব্যবসায়ীর কামড়ে এসআই আহত, ৮ পিস ইয়াবাসহ আটক বোয়ালখালী উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা। পাইকগাছায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী তিলাই স্কুলের শিক্ষার্থীদের জিম্মি ও অনিয়মিত পাঠদানের অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
 ঈশ্বরদী পৌর শহরে ফুটপাত দখলমুক্ত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের চাঁদ আলীর মোড় থেকে বাজারের এক নম্বর গেট পর্যন্ত সড়কের দুই পাশে এ অভিযান পরিচালিত হয়।জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও যানজট নিরসনে ফুটপাত এবং সড়কের অংশ দখলমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থান নেয়।
অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আরিফুর রহমান। এ সময় থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জানা গেছে, শহরের চাঁদ আলীর মোড় থেকে রেলগেট পর্যন্ত বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। ফলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি ও নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছিল। এছাড়া কয়েকটি ফলের দোকানে মূল্য তালিকা না রাখা, ভাউচার প্রদর্শন না করা এবং অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগও পাওয়া যায়।
অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে দুটি ফলের দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। মোট চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে পৌর শহরের আমবাগান এলাকায় মশকনিধন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও।
ইউএনও মো. আরিফুর রহমান বলেন, ফুটপাত দখল করে অবাধে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। জনস্বার্থে এসব অনিয়ম বন্ধে প্রশাসন কাজ করছে। দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. নান্নু রহমান, পৌরসভার খাদ্য পরিদর্শক মো. আবুল কায়সার সুজা প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com