1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জামালপুরে গভীর রাতে সাবেক কাউন্সিলর ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ ডাকাতি

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

জামালপুরে গভীর রাতে সাবেক কাউন্সিলরের বাসায় সাবেক কাউন্সিলর সৈয়দ আব্দুল আল মাসুদ (৭০) ও তার স্ত্রী রুজিনা বেগম (৬০) কে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দিবাগত রাতে শহরের জঙ্গলপাড়া মিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
সাবেক কাউন্সিলর সৈয়দ আব্দুল আল মাসুদ জানান, গতরাত অনুমানিক ২টার দিকে তার বাসায় দরজা ভেঙ্গে মুখে কালো মুখোশ পড়ে ঘরে প্রবেশ করে ১৮-১৯ বছর বয়সী ৪ জন ডাকাত। পরে তার এবং তার স্ত্রী রুজিনা বেগমের হাত-পা ও মুখ বেঁধে বাসার আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাতদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হাতে আঘাত পান তিনি। পরে ডাকাতরা চলে গেলে রাত ৩টার দিকে তার স্ত্রী এবং তিনি হাত-পা, মুখ ও চোখের বাঁধন খুলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com