1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত

রাজারহাটে ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

মোস্তফা কামাল 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিজ ঘরে ওড়না পেঁচিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)  সকাল ১০ টায় উপজেলার রাজারহাট ইউনিয়নের চাঁন্দামারী গ্রামের  বয়লার মুরগী বিক্রেতা নুর আলমের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম নাসরিন বেগম(২৫) । তিনি ওই গ্রামের বয়লার মুরগী বিক্রেতা নুর আলমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়,  মঙ্গলবার(২৪ফেব্রুয়ারী) সকাল ১০টার নাসরিনকে প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।  গতরাত সোমবার স্বামী-স্ত্রী সেহেরি খাওয়ার পর নাসরিন শয়ন ঘরের পাইরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করে এলাকাবাসীরা।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য লাশ  মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পারিবারিক কলহের জেরে  নিজ শয়নকক্ষে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com