1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত

বগুড়ায় নবযোগদানকৃত সরকারি চিকিৎসকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
৪৮তম বিসিএস এর নব যোগদানকৃত চিকিৎসকদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা আয়োজন করেছে বগুড়া সিভিল সার্জনের কার্যালয়। আজ মঙ্গলবার, সকাল ১০ টায়, কার্যালয়ের বন্ধন সম্মেলন কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলার সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম। প্রায় শতাধিক নবযোগদানকৃত চিকিৎসক বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহণ করেন। মত বিনিময়ের পাশাপাশি সভায় তাদের সামনে দুটি বৈজ্ঞানিক উপস্থাপনা তুলে ধরা হয়। ‘Physician’s Etiquettes as Government Officer’ বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম নির্ঝর এবং ‘Medico-legal Cases in Hospital’ বিষয়ক উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো: নাফিউর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম নূর-ই-শাদীদ। উপস্থাপনা করেন মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশ নেন ডা. পূণম সরকার, মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো: আজিজুল হাকিম বাপ্পা প্রমুখ। নবযোগদানকৃতদের উদ্দেশ্যে সিভিল সার্জন ডা. খুরশীদ আলম বলেন, একজন লোকসেবী চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জ্ঞান ও দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে হবে। কর্মস্থলে থাকতে হবে। অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com