ভোলা জেলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রামগঞ্জ ও হাটবাজারে মদ, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও জুয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাবশালী মহলের আশ্রয়ে এসব দুষ্কৃতিকারীরা সহজেই আইনের ফাঁক গলে পার পেয়ে যেত। বর্তমানে সরকার পরিবর্তনের পরও বিভিন্ন এলাকায় এসব অবৈধ কার্যক্রম বন্ধ হয়নি।
বিশেষ করে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে মদ, ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের সরবরাহ ও ব্যবহার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ তে শিক্ষার মান উন্নয়নের ক্ষতি হচ্ছে ছাত্ররা দিন দিন ধ্বংসের মুখে চলে গেছে। এর ফলে যুবসমাজ নেশাগ্রস্ত হয়ে সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, বাড়ছে অপরাধ ও আইনশৃঙ্খলার অবনতি।
এ বিষয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসন যদি কঠোর নজরদারি বৃদ্ধি করে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনে, তাহলে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সচেতন মহলের মত।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করছি।






