1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত জুলাইয়ে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায়

বগুড়ায় দুই দিনের সরকারি সফরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেবেন নিজ সংসদীয় এলাকা শিবগঞ্জে

মোঃ হুমায়ন কবির 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম এমপি দুই দিনের সরকারি সফরে বগুড়ায় আসছেন। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) তিনি বগুড়া জেলা ও তাঁর নিজ সংসদীয় এলাকা শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাসনিমুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ সফরসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে প্রতিমন্ত্রী স্থানীয় সরকার বিভাগের অধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করবেন এবং প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
জানা গেছে, সফরের প্রথম দিনে তিনি বগুড়া শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। দ্বিতীয় দিনে শিবগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এ সময় তৃণমূল পর্যায়ের সমস্যা, অবকাঠামো উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা, গ্রামীণ সড়ক সংস্কার ও পল্লী উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, মীর শাহে আলম এমপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়ে পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর নিজ নির্বাচনী এলাকায় প্রথম দিকের গুরুত্বপূর্ণ সরকারি সফরগুলোর একটি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর সফরকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের আশা, এ সফরের মাধ্যমে বগুড়া ও শিবগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com