1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুর কালকিনিতে সাইবার সিকিউরিটি এসেনশিয়াল প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ শীতের শেষেও নেই ভিড়, রমজানে নিস্তব্ধ বাগেরহাটের পর্যটন স্পট ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ডাকাত গ্রেফতার প্রশাসনিক উদাসীনতায় ধ্বংস হচ্ছে সোনারগাঁয়ের ঐতিহাসিক সম্পদ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১ রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ আহত-৬ ইমাম নয়,আপনাদের খাদেম হয়ে থাকতে চাই: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত ও উন্নয়নশীল উপজেলা গড়তে তরুণ শক্তি একজোট রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা

কলমাকান্দায় দুই দফা ডিবি অভিযানে আটক ১৫ নারীসহ

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম  
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

দুই দফা অভিযান চালিয়ে নারী সহ ১৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরমধ্যে চারজন নারী রয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা সহ মাদক ও চোরাই পণ্য উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশ ও উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা করে সারফুল ইসলামের লোকজন। এতে সাংবাদিকদের পিটিয়ে গুরুতর জখম করে তারা। নেত্রকোনার কলমাকান্দায় গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবির একটি টিম উপজেলার তেরোতোফা গ্রামে সারফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। পরদিন ২৫ ফেব্রুয়ারি ভোর রাতে একই এলাকায় পুনরায় অভিযান চালিয়ে আরও ১১জনকে আটক করা হয়। বুধবার দুপুরে নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ শাখা (এসবি) হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- সমিরুদ্দিনের ছেলে আল আমিন (৩২), রুস্তম আলীর ছেলে শারফুল ইসলাম(৩৫), আজহারুল সরকারের ছেলে রুনেল সরকার,(২৮), মাজহারুল ইসলামের ছেলে মাহমুদুল ইসলাম সায়েম,(২৩), আব্দুল জলিলের ছেলে আদির উদ্দিন (২৪), সুলতান মিয়ার ছেলে হাবিবুর রহমান (৫৫), আবু বক্করের ছেলে মোঃ আব্দুল জলিল (৪৫), রুসমত আলীর স্ত্রী আদিয়া খাতুন (৬৫), শাহাতন আক্তার (৩০), আফাজ উদ্দিনের স্ত্রী মাজেদা খাতুন,(৫৫) সাইকুল ইসলামের স্ত্রী পারভিন আক্তার সবাই কলমাকান্দা উপজেলার তেরোতোফা গ্রামের বাসিন্দা। এছাড়াও একই উপজেলার আমগড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে কাউসার মাহমুদ (২৪), কৃষ্টপুর গ্রামের জাহের মিয়ার ছেলে মোশারফ মিয়া (৩২), ডাইয়েরকান্দা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মামুন মিয়া (২৮) ও রায়পুর গ্রামের মৃত চানমিয়ার ছেলে আফাজ উদ্দিন (৫৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার তেরোতোফায় চোরাই পথে ভারতীয় গরু, মাদক ও বিভিন্ন ভারতীয় পণ্য চোরাচালান এবং মোটা অঙ্কের অর্থ লেনদেনের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আব্দুল জলিলের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। তখন অন্যরা ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য, কসমেটিক পণ্য, ভারতীয় গরু এবং টাকা গণনার মেশিন নিয়ে সুকৌশলে পালিয়ে যায়। এক পর্যায়ে অভিযুক্তরা পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলাও চালায়। এদিন ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। ঘটনার সংবাদ পেয়ে তিনজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করতে গেলে উত্তেজিত অভিযুক্তরা তাদের ওপর হামলা করে। এতে শ্যামল সরকার নামে এক সাংবাদিক গুরুতর আহত হন। তাকে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা সদর হাসপাতাল-এ পাঠানো হয়। এ সময় চোরাকারবারিদের কাছ থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫ বোতল মদ, ২০ পিস ইয়াবা, ৫টি ভারতীয় গরু, ১টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল এবং নগদ ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরদিন বুধবার সকালে পুনরায় অভিযান চালিয়ে নারী সহ ১১জনকে আটক করা হয়। এ ঘটনায় পৃথক পৃথক মামলার প্রস্তুতি চলছে। এ অভিযানে কলমাকান্দা ও দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ডিবির অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, কলমাকান্দা থানার পরিদর্শক তদন্ত, বিশরপাশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও নেত্রকোনা পুলিশ লাইনের পুলিশ সদস্যরা অংশ নেন। হাফিজুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com