1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায় ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব পাকিস্তানে বিদেশি ২ নারী ধর্ষণ, গ্রেপ্তার উপপ্রধানমন্ত্রীর আত্মীয়সহ ৪ কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা

আফছার আলী খান 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে
 দিনাজপুরের চিরিরবন্দরে সার পাচারের সময় স্থানীয় জনতা ৮৩ বস্তা সার আটক করে মহাসড়ক অবরোধ করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সার ব্যবসায়ীদ্বয়কে হেফাজতে নিয়ে সার জব্দ করে জরিমানা করলে জনতা মহাসড়ক অবরোধ তুলে নেয়। এ ঘটনাটি গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ৮টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারে ঘটেছে।
প্রত্যক্ষদর্শীগণ জানান, আমতলী বাজারের সার ব্যবসায়ী মাহমুদুল হক (৪২) ও জাহাঙ্গীর আলম দুজনে মিলে ৭টি ভ্যানে করে ৮৩ বস্তা সার দিনাজপুর কোতোয়ালি সদর থানার উদ্দেশ্যে পাচারের সময় স্থানীয় জনতা ভ্যানসহ সার আটক করে এবং প্রতিবাদে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসারসহ ঘটনাস্থলে পৌঁছে সার ব্যবসায়ীদ্বয়কে হেফাজতে নিয়ে সার জব্দ করা হয়। স্থানীয় উত্তেজিত জনতাকে শান্ত করে ৩ ঘণ্টা পর পরিস্থিতি শান্ত করে মহাসড়ক অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা বলেন, উপজেলায় ২০ জন বিসিআইসি সার ডিলারের বাইরে ২০০৮ সালে ২৭ জন খুচরা বিক্রেতাকে সার বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। হেফাজতকৃত সার ব্যবসায়ীদ্বয় তালিকা বহির্ভূত সার ব্যবসায়ী। পুরো উপজেলায় তালিকা বহির্ভূত খুচরা সার ব্যবসায়ীর কোনো জরিপ বা তালিকা অত্র অফিসে নাই।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, সারগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসকের জিম্মায় রাখা হয়েছে। বিকেলে ইউনিয়ন প্রশাসক ও কৃষি অফিসের সহায়তায় সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার পাচারকারী দুই সার ব্যবসায়ীর মধ্যে মাহমুদুল হককে ৫০ হাজার টাকা ও জাহাঙ্গীর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এরপর উত্তেজিত জনতাকে শান্ত করে মহাসড়কের অবরোধ প্রত্যাহার করিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com