রমজানে দ্রব্যমূল্য সহনশীল ও ক্রয় ক্ষমতার ভিতরে থাকতে হবে। কোন প্রকার সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করা যাবে না
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২৬) সকাল থেকে উপজেলা ইউএনও মহোদয় ও কয়রা উপজেলা অফিসার ইনচার্জ সাথে নিয়ে কয়রা বাজারের সকল প্রকারের দোকান তদারকি পাশাপাশি কয়রা বাজারের পার্শ্ববর্তী এরিয়া এবং কয়রা সদর ইউনিয়নভুক্ত দেউলিয়ার বাজারের নিত্য প্রয়োজনীয় কাঁচামালের দোকানসহ মাছ মাংস সহ ডিমের দোকানে পর্যবেক্ষণ করেন খুলনা-০৬ থেকে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ এম.পি।
এসময় তিনি কয়রা বাজার এবং দেউলিয়া বাজারের সকল প্রকার ব্যবসায়ী ও ক্রেতাদের সার্বিক খোঁজখবর নেন এবং বাজার যেন সারাবছর স্থিতিশীল অবস্থায় থাকে সে জন্য সবার সহযোগীতা কামনা করেন।