1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

 মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে
যশোরের বিরামপুর নোয়াপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন—প্রথম পক্ষের হানিফ (৬৫), তাঁর ছেলে রাসেল (৪০), মেয়ে সেমন্তি আক্তার তুলি (১৯) ও স্ত্রী শামীমা আক্তার শিমুল (৩০)। অন্যদিকে দ্বিতীয় পক্ষের আহতরা হলেন শাহীন (৪৮), তাঁর স্ত্রী শামসুন্নাহার (৪৫) ও বুশরা (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি জমির মালিকানা নিয়ে হানিফ ও শাহীনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে ওই জমির মালিকানা নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের ৭ জন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা সবাই আশঙ্কামুক্ত।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com