1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতিকে অপহরণ করে হত্যা লালমনিরহাট পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন ম্যানেজার মৃত্যু নড়াইল আলোচিত-৪ খুনের দায়ের কৃত মামলা ৩ আসামি গ্রেফতার কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের “নেতা নয় সেবক হতে চাই দৌলতপুর ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টিকরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনায় দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কোম্পানীগঞ্জে সড়কের কাজে ‘নিম্নমানের বালি পাথর ‘ব্যবহারে নিরব ভূমিকায় প্রশাসন কুড়িগ্রামে অর্থের প্রলোভনে ধর্মান্তরের অভিযোগ,আটক-২ নরসিংদীতে কিশোরীর সাথে নৃশংসতা রাজনৈতিক প্রশ্রয়-ই দায়ী; রাজনৈতিক দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী শওকত ও স্ত্রী আবেদা গ্রেফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩২ কেজি গাঁজাসহ স্বামী মোঃ শওকত আলী ও স্ত্রী মোছাঃ আবেদা গ্রেফতার।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) দিন গত রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের গোপন তথ্য ভিত্তিতে কুড়িগ্রাম নাগেশ্বরী এলাকা থেকে ঢাকাগামী নাবিল পরিবহন যাত্রীবাহী বাসে দু’জন যাত্রীবেশে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করছেন।উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে বাসে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীর কাছ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে ৩২ কেজি গাঁজা জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা আসামীরা হলো, স্বামী মোঃ শওকত আলী (৩৮), পিতা মৃত তপসের আলী ও স্ত্রী মোছাঃ আবেদা বেগম (৩১), স্বামী মোঃ শওকত আলী। উভয়ের বাড়ী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা মৈদম মহিদাশ গ্রামে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান যে, তারা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে বিভিন্ন রুটে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অবৈধ গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত আছে। অবৈধ গাঁজা ব্যবসায়ী স্বামী শওকত আলী ও স্ত্রী আবেদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com