1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

ব্যক্তিগত তহবিল থেকে সংস্কার উদ্যোগ ও উপহার সামগ্রী প্রদান- মাহবুবুল আলম সালেহী

মোঃ রেজাউল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। ব্যক্তিগত তহবিল থেকে তিনি উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর বিভিন্ন অবকাঠামোগত সংস্কারকাজে সহায়তা প্রদান করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড ও সেবাকেন্দ্রে মেরামতের প্রয়োজন ছিল। বিষয়টি অবগত হয়ে সংসদ সদস্য নিজ উদ্যোগে হাসপাতালের জরুরি সংস্কার কার্যক্রমে অর্থায়ন করেন। এর অংশ হিসেবে ২৮ ফেব্রুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায়, মেডিকেল সংস্কার কাজ চলমান রয়েছে।

ভবনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, বিভিন্ন ওয়ার্ডের পরিবেশ উন্নয়ন এবং রোগীসেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া হাসপাতালের নার্সদের জন্য বসার উপযোগী চেয়ার প্রদান করা হয়েছে। কর্মরত নার্সরা জানান, দীর্ঘ সময় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয়—এ অবস্থায় বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাদের ভোগান্তি পোহাতে হতো।

নতুন চেয়ার পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। গ্রীষ্মকালীন সময়ে রোগীদের দুর্ভোগ লাঘবে বিভিন্ন ওয়ার্ডে একাধিক ফ্যান উপহার দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে ভর্তি রোগী ও তাদের স্বজনদের কষ্ট কমাতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংসদ সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতেও উলিপুরের স্বাস্থ্যখাতসহ অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার এমন সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, নির্বাচিত হওয়ার পর থেকেই ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী তার নির্বাচনী এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবার মানোন্নয়নের পাশাপাশি জনপ্রতিনিধিদের জনসম্পৃক্ততা ও দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com