1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

আফছার আলী খান
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দরে মাদক বিরোধী অভিযানে ১ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের সাজা প্রদান করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ২৮শে
ফেব্রুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টার সময় পুনট্টি ইউনিয়নের আমতলী বিশ্বনাথপুর এলাকায় এস আই (নিঃ) মো: আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ মাদক বিরোধী অভিযানের সময় ইয়াবা সেবন করা অবস্থায় ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট ও সেবনের সরঞ্জামসহ উপজেলার পুনট্টি ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকার ওয়াজেদ আলীর শাহ এর ছেলে মোস্তফা জামানকে (৩২) আটক করে।
সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ও থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই মাদকসেবীর স্বীকারোক্তি মোতাবেক ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, পুরো থানা এলাকায় মাদক কেনাবেচা ও সেবন বন্ধে কঠোর সাঁড়াশি অভিযান চলছে। সাজাপ্রাপ্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com