1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

abdulla shaikh
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

আমাদের সতর্ক হতে হবে আমাদের সন্তানদের স্বার্থে, আমাদের প্রজন্মের স্বার্থে। আমরা আজকে বেঁচে আছি কালকে চলে যাবো, কিন্তু এই জনপদ আমাদের সন্তানদের জন্য বসবাসের উপযোগী করে রাখতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার মিঠাখালি ইউনিয়নে সাহেবেরমেঠ গ্রামের মাদুরপাল্টা বাজার ব্রীজ সংলগ্নে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি।

এসময় তিনি আরো বলেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তা
খাল খনন কর্মসূচি বাংলাদেশের জন্য আজ অপরিহার্য ; সময়ের চাহিদা। বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। সেই সংগে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে। সুন্দরবন প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে মোংলায় খাল খনন কর্মসুচি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জলবায়ু ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে নদী-খাল-বিল-পাহাড়, বনজঙ্গল ও জলাশয় রক্ষা করতে হবে। নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা সার্কেল’র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: জাহিদ হোসেন ও খাল পুনঃখনন কর্মসূচির স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা সফরুল হায়দার সুজন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিএনআরএস’র উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহান।

এছাড়া খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, মৃধা ফারুকুল ইসলাম, রকিবুল ইসলাম প্রমূখ।

বিশেষ অতিথির বক্তৃতায় পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ বলেন, নদী একটি জীবন্ত সত্তা। নদী-খালকে গলা টিপে হত্যা করা হচ্ছে। নদী দখল এবং দূষনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করতে হবে। নদীখাল প্রবাহমান রাখতে হবে।

স্বাগত বক্তব্যে সিএনআরএস’র নুসরাত জাহান বলেন সুন্দরবন প্রতিবেশ সংকটাপন্ন এলকায় সিএনআরএস নবপল্লব প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। কেয়ার বাংলাদেশ’র নেতৃত্বে এই প্রকল্পের আওতায় ৬টি খালের ১২.৫৫ কিলোমিটার পুন:খনন হবে। এছাড়া একটি পুকুর খনন করা হবে। যেসব খাল পুনঃখনন করা হবে তাহলো মাদুরপাল্টা খাল, ভোলা খাল, পালেরখন্ড খাল, বেনীরখন্ড খাল, ঘোপেরহাট খাল, মালগাজি খাল ও মাকোড়ঢোন আবাসন এলাকার পুকুর।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, খাল খনন কর্মসুচি বর্তমান সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সুরক্ষা, গ্রামীণ উন্নয়ন এবং কৃষি পুনরুজ্জীবনে খাল খননকে গুরুত্ব দিতে হবে। উল্লেখ্য খাল পুনঃখনন কর্মসুচির আওতায় মোংলায় প্রথম পর্বের ৬টি খাল ও ১টি পুকুর পুনঃখনন করা হবে। এতে ২ হাজার ৫০ পরিবার উপকৃত হবে। ৩ হাজার একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে।

খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি কোদাল দিয়ে মাটি কেটে এবং বেলুন উড়িয়ে খাল পুনঃখনন কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস নবপল্লব প্রকল্প এ খাল পুনঃখনন কর্মসুচির আয়োজন করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com