1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বিচারের বাণী আজ নিভৃতে কাঁদে

মিয়া সুলেমান 
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
ধর্ষণে রক্তাক্ত বাংলাদেশ: দায় কার, নীরব কেন ক্ষমতাধররা? বাংলাদেশ আজ এক ভয়ংকর নৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ধর্ষণ ও যৌন সহিংসতা এখন আর বিচ্ছিন্ন কোনো অপরাধ নয়—এটি একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, রাষ্ট্রীয় উদাসীনতা এবং বিকৃত সমাজমানসের যৌথ ফল। প্রতিদিনের সংবাদ শিরোনাম যেন সাক্ষ্য দিচ্ছে—এ দেশে নারী ও শিশুর শরীর সবচেয়ে সস্তা, আর বিচার সবচেয়ে দুর্লভ।
বিশিষ্ট মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, সমস্যা শুধু অপরাধ বৃদ্ধিতে নয়; ভয়াবহ সত্য হলো—অধিকাংশ ক্ষেত্রে ক্ষমতাবানদের ছত্রছায়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। শিশু ও কিশোরী ধর্ষণের হার যেভাবে বাড়ছে, তা সভ্য সমাজের জন্য লজ্জাজনক।
২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ, অপহরণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হলেও প্রশ্ন থেকেই যায়—এত বড় অপরাধ ঘটার পর রাষ্ট্র কেন জাগে? মামলায় সংশ্লিষ্ট যাদের নাম উঠে এসেছে, সেটা প্রমাণ করে, রাজনৈতিক পরিচয় আজ অপরাধের ঢাল। এই ঘটনা সারাদেশে ক্ষোভের আগুন ছড়িয়েছে। মানুষ প্রশ্ন করছে—আইন কি কেবল দুর্বলদের জন্য?
শিশুদের জন্য নেই নিরাপদ বাংলাদেশ কারণ মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, ফরিদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ, বান্দরবানে গর্ভবতী নারী ধর্ষণ—এসব শুধু ঘটনা নয়, এগুলো রাষ্ট্রীয় ব্যর্থতার দলিল।
সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর এক শিক্ষার্থীর ধর্ষণ মামলায় তদন্ত চললেও সাধারণ মানুষের আস্থা কোথায়? নারায়ণগঞ্জে এক ছাত্রীর গ্যাং-রেপ ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অভিযুক্ত আটক করলেও দেরিতে মামলা রেকর্ড ও পুলিশের গাফিলতির অভিযোগ প্রমাণ করে—আইন প্রয়োগকারী সংস্থাও প্রশ্নের ঊর্ধ্বে নয়। পরিসংখ্যান নয়, এগুলো আর্তনাদ।
২০২৫ সালের প্রথম ছয় মাসে গণমাধ্যমে প্রকাশিত ৪৮১টি ধর্ষণের ঘটনা, যার মধ্যে ১০৬টি দলবদ্ধ ধর্ষণ—এই সংখ্যা কেবল হিসাব নয়, এগুলো রক্তাক্ত আর্তনাদ। গড়ে প্রতি ৯ ঘণ্টায় একজন নারী ধর্ষণের শিকার হচ্ছে—এটা কি উন্নয়নশীল দেশের পরিচয়?
সরকার ধর্ষণবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি, ২৪ ঘণ্টার হটলাইন—সবই আছে। কিন্তু বাস্তবে পুলিশি দেরি, প্রমাণ নষ্ট, রাজনৈতিক চাপ, সামাজিক গুজব—সব মিলিয়ে বিচার ব্যবস্থা যেন ইচ্ছাকৃতভাবে দুর্বল রাখা হয়েছে।
এই বিকৃত সমাজ কাদের তৈরি? যারা ক্ষমতায় বসে নীরব থাকে, যারা দলীয় পরিচয়ে অপরাধ ঢাকে, যারা বিচারকে প্রহসনে পরিণত করে—তারা কি ধর্ষকদের চেয়ে কম অপরাধী?
বাংলাদেশ যদি সত্যিই মানবিক রাষ্ট্র হতে চায়, তবে ধর্ষণের বিরুদ্ধে লড়াই করতে হবে অপরাধীর সঙ্গে সঙ্গে ক্ষমতাবান পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও। নইলে প্রতিটি বিচার শেষ হবে ভুক্তভোগীর চোখের কান্না আর বিস্ময়ে।
বিচারের বাণী আজ নিভৃতে কাঁদছে—কিন্তু প্রশ্ন হলো, আর কতদিন?
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com