1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন

বি এম আবুল হাসনাত
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেয়ায় দলবদ্ধ হামলায় রপ্তানিকারক প্রতিষ্ঠানে হামলা করে মালামাল লুটের বিচার দাবী ও সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হামলার শিকার কারখানা মালিক ও কর্মকর্তারা। ০১ মার্চ রবিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় কারখানার সামনে সংবাদ সম্মেলন করা হয়৷
“বিএলও ওয়েআর নেইল ইন্ডাষ্ট্রিজ” বিএলও ওভারসীজ লিমিটেড” এর চেয়ারম্যান ও বাংলাদেশ জনশক্তি রপ্তানিকার মনোয়ার হোসেন অপু সংবাদ সম্মেলনে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্যদের শপথের দিন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের ভাই কাজল, ভাতিজা নিশাদ, তার সহযোগি বেলায়েত মেম্বারসহ ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী বাহীনি তাদের কারখানায় হামলা করে ভাংচুর চালায়। এ সময় কারখানায় থাকা মালামাল লুটে নেয়। পরবর্তীতে মামলা করতে গেলে মূল অভিযুক্তদের বাদ দিয়ে মামলা নেয়। কিন্তু আমরা অভ্যাহত হুমকী ধামকির শিকার হচ্ছি। এ সময় তিনি আরও বলেন, সম্প্রতি উপজেলা বিএনপির সভাপতি এক সংবাদে কারখানার নানা অনিয়ম নিয়ে অভিযোগ করেন। তা অমূলক,বানোয়াট। মূলত কারখানার সব বৈধতা রয়েছে, পাশাপাশি পরিবেশ দূষন হয় এমন প্রমাণ নেই। কারখানার পাশেই ফসলি জমি,গাছপালা ও গবাদি পশু চাড়ন রয়েছে। তবে আমরা বিএনপির সভাপতিকে দোষারোপ করিনি। তার আত্নীয়দের নেতৃত্ব এ হামলা করা হয়। এভাবে হামলা করলে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত রূপগঞ্জের কোথাও শিল্প কারখানা কেউ করবে না। উদ্যোক্তারা চাঁদাবাজির শিকার হয়ে অনুৎসাহিত হবে। তাই অবিলম্বে তদন্তপূর্বক সন্ত্রাসী, চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসন ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহীনিকে ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com