1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল। চরম্বা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দ্দন মন্দিরে মহতী ধর্ম সম্মেলন মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নবনিযুক্ত চিকিৎসক ডা. গোলাম রাব্বি প্রিন্সের যোগদান ‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাবসায়িকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদলের নেতার বিরুদ্ধে মালিকের টাকা ব্যাংকে জমা না দেয়ায় গ্রেপ্তার-১: উদ্ধার ২১ লাখ টাকা বগুড়ায় পাবলিক জেনারেল হাসপাতালে ভূল চিকিৎসায় শিশু ইয়াহিযার মৃত্যু কুড়িগ্রামে যে ব্রীজে নজর নেই প্রশাসনের, ভোগান্তিতে এলাকার কয়েক হাজার মানুষ ঈদের পূর্বে বেসরকারী জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবিতে স্মারকলিপি পত্নীতলায় ‘বিনা লাভের বাজারে’ উপচে পড়া ভিড়, নিত্যপণ্যে মিলছে বিশাল ছাড়

বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩২১ বার পড়া হয়েছে
বগুড়ার নন্দীগ্রামে নেতৃত্বের বিরোধে কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। 
রোববার (১ মার্চ) রাত সাড়ে ৮ টার সময়  নন্দীগ্রাম শহর বাসস্ট্যান্ডে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আকস্মিক হামলা চালিয়ে শাকিলকে বেধড়ক মারপিটের পর রক্তাক্ত করে ফেলে যায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ফিরোজ আহমেদ শাকিল, শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ও পৌর শহরের মাঝগ্রাম মহল্লার শফিকুল ইসলামের ছেলে। হামলার ঘটনায় অভিযুক্ত রাকিবুল হাসান পলিন পৌর জাসদ সাংগঠনিক সম্পাদক মাঝগ্রাম মহল্লার আব্দুর রউফ স্ট্যালিনের ছেলে। শাকিল ও পলিনের মধ্যে দলের নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। ঘটনার আগে এক তরুণীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করে কলেজ ছাত্রদল সভাপতি শাকিল। এই ঘটনাকে কেন্দ্র করেও হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, খবর পেয়ে রাত ১১ টার সময় হাসপাতালে ছুটে যান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা দলের কেউ হলেও সন্ত্রাসী কর্মকান্ড প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। অবশ্যই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতালের জরুরী বিভাগের সামনে অঝোরে কেঁদে কেঁদে হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবী করেন, আহত শাকিলের মা ফিরোজা বেগম।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com