1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে ঝিনাইদহ–যশোর মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন; জনভোগান্তি নিরসনের আলটিমেটাম বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলামের হত্যাকারী বিক্রম ও বেবী খাতুন গ্রেফতার। শেখ জাবের আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে পলাশবাড়ী উপজেলা প্রশাসনে স্বচ্ছতা, গতিশীলতা ও সুশাসনের ছোঁয়া সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত মেলান্দহে দানকৃত জমিতে নতুন রাস্তা নির্মাণ, এলাকাজুড়ে আনন্দ-উৎসব বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল মাদক ও কৃষি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ চাইলেন এমপি মুশফিকুর রহমান

“জ্ঞানের জগৎ”: অমর একুশে বইমেলা ২০২৬-এ তৌফিক সুলতান স্যারের জ্ঞানভিত্তিক গ্রন্থ

আক্তার উদ্দিন তালুকদার
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
অমর একুশে বইমেলা ২০২৬-এ দাঁড়িকমা প্রকাশনীর ৮৯৭-৮৯৮ নং স্টলে পাওয়া যাচ্ছে গবেষক শিক্ষক ও লেখক তৌফিক সুলতান স্যারের নতুন বই “World of Knowledge – জ্ঞানের জগৎ”। এই বইটি মূলত জ্ঞানপিপাসু পাঠকদের জন্য এক অনন্য সংযোজন, যা পাঠককে মানবসভ্যতার ইতিহাস, ইসলামী জ্ঞান, বিজ্ঞান ও দর্শনশাস্ত্র এবং জীবনমুখী শিক্ষার গভীরে নিয়ে যাওয়ার এক অসাধারণ প্রয়াস। প্রথম প্রকাশ জানুয়ারি ২০২৬-এ প্রকাশিত এই বইটির প্রচ্ছদ শিল্পী সাদ আদনানের নিপুণ কারুকার্যে সজ্জিত এবং প্রকাশনা প্রতিষ্ঠান দাঁড়িকমা প্রকাশনী এটি প্রকাশ করেছে। এর আইএসবিএন নম্বর ৯৭৮-৯৮৪-৫১১-৩৮২-৩ এবং মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। প্রকাশক মোহাম্মদ আবদুল হাকিম জানান, বইটি ইতিমধ্যে পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রথম সংস্করণ শেষ হওয়ার পথে।
বইটি মূলত তাদের জন্য রচিত যারা শিক্ষাজীবনে নানাবিধ জটিলতার সম্মুখীন। বইটির প্রতিটি অধ্যায় যেন এক একটি সমস্যার সমাধানসূত্র তুলে ধরে। যারা পড়াশোনায় পিছিয়ে আছেন, পড়েও ভুলে যান, পরীক্ষার হলে গিয়ে মাথা ফাঁকা হয়ে যায়—তাদের জন্য এটি এক অনন্য সহায়ক গ্রন্থ। অল্প পড়ে ভালো ফলাফল অর্জন, দীর্ঘদিন পড়া মনে রাখা, স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সঠিক খাবার নির্বাচন, লেখক বা গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, লেখালেখি জেনেও সেই খাত থেকে আয় করতে না পারা, এবং ভুয়া তথ্যের ভিড়ে সঠিক তথ্য চিনে নেওয়ার কৌশল—এসব বিষয়ে বইটিতে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। “পদ্ধতিই ফলাফল বদলায়” এই স্লোগানকে ধারণ করে রচিত এই বইটি পাঠকের পড়ার অভ্যাস আমূল বদলে দিতে সক্ষম বলে মত দিয়েছেন শিক্ষাবিদরা। বইটিতে পড়ার সঠিক কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা পাঠকের পড়াকে আরও আনন্দময় ও ফলপ্রসূ করে তুলবে। লেখকের মতে, আল্লাহ প্রদত্ত ইলম আমাদের জীবনে আলো ছড়ানোর সবচেয়ে বড় শক্তি—এই বিশ্বাস থেকেই বইটির প্রতিটি বাক্য রচিত।
বইটি প্রকাশের পরপরই বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির হাতে পৌঁছেছে। সাবেক মন্ত্রী প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম. হান্নান শাহ-এর কনিষ্ঠ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বইটির ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়াও গাজীপুর-৪ কাপাসিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী মেম্বার অব পার্লামেন্ট (এমপি) বইটি গ্রহণ করে লেখকের জ্ঞানচর্চার প্রশংসা করেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাপাসিয়া মো: এজাজ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার কাপাসিয়া তামান্না তাসনীম এবং কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আবদুল বারিক পিপিএম-এর কাছেও বইটি উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ এবং লাইব্রেরীতে বইটি উপহার হিসেবে প্রদান করা হয়েছে। উল্লেখ্য, লেখক নরোত্তমপুরের নিজ বাসভবনে বসেই এই বইটি রচনা করেন।
কাপাসিয়া ও মনোহরদী অঞ্চলে বইটি ব্যাপক সাড়া ফেলেছে। মনোহরদীর বি জে এস এম মডেল কলেজ, দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, এইচ. কে. বিপুল স্মৃতি হাই স্কুল এবং কোচেরচর ইসলামিয়া দাখিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখক তৌফিক সুলতান স্যারের “জ্ঞানের জগৎ” বইটির মোড়ক উন্মোচন করা হয়। এসব অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা বইটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং জ্ঞানচর্চায় বইটির ভূমিকার প্রশংসা করেন। প্রতিষ্ঠানগুলোর প্রধানগণ মনে করেন, এই বইটি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথকে আরও সুগম করবে এবং তাদের মেধা বিকাশে সহায়তা করবে।
তৌফিক সুলতান ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার, ২১ মাঘ ১৪০৫ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪১৯ হিজরি) বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুল করিম ও মাতা ফাতেমা বেগম। তিনি তাঁর নানা বাড়িতে শৈশব কাটিয়ে লেখাপড়া ও জ্ঞানচর্চায় আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি ব্রেভ জুবিল্যান্ট স্কলার্স অফ মনোহরদী মডেল কলেজ (বি.জে.এস.এম মডেল কলেজ)-এর প্রভাষক হিসেবে কর্মরত। তাঁর পাঠদান পদ্ধতি ও ছাত্রছাত্রীদের প্রতি মমত্ববোধ তাকে শিক্ষার্থীদের প্রিয় মুখে পরিণত করেছে। পাশাপাশি তিনি ওয়েলফশন মানবকল্যাণ সংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সমাজ উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। সংস্থাটি অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। এছাড়াও তিনি বিকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এন্ড স্টাডি সেন্টারের প্রেসিডেন্সিয়াল সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
তৌফিক সুলতান স্যার কবিতা, ছড়া লেখার পাশাপাশি জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে নিয়মিত লেখালেখি করেন। তাঁর লেখা প্রকাশিত হয় দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোতে—কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, সমকাল, জনকণ্ঠ, কালেরকণ্ঠ, নয়াদিগন্ত, ভোরের কাগজ, যুগান্তর, যায়যায়দিন, প্রথম আলো, দেশ রূপান্তর, জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম, আলোকিত বাংলাদেশ, সংগ্রাম, ইনকিলাব, লাখো কন্ঠ, বাংলাদেশ বুলেটিন প্রভৃতি। ইংরেজি ভাষায় তাঁর লেখা প্রকাশিত হয় দ্য ডেইলি অবজার্ভার, দ্যা ডেইলি সান ও দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস-এ। টেলিভিশন মাধ্যমেও তাঁর পদচারণা রয়েছে—সময় টিভি, বাংলাভিশন ও সংবাদ টেলিভিশনে তিনি মতামত ও নিবন্ধ উপস্থাপন করেন। তিনি মূলত মতামত, নিবন্ধ, পরীক্ষার প্রস্তুতি, অনুশীলন, ফিচার এবং কলাম লিখে থাকেন, যা পাঠক মহলে সমাদৃত। তাঁর লেখালেখিতে জ্ঞানের গভীরতা, আত্মমর্যাদাবোধ, মানবিকতা এবং ইসলামী মূল্যবোধের এক অপূর্ব সমন্বয় পরিলক্ষিত হয়। “World of Knowledge – জ্ঞানের জগৎ” বইটি প্রাচীন সভ্যতা, নবীদের জীবন, আধুনিক বিজ্ঞানী, দার্শনিক ও গবেষকদের চিন্তা ও কর্মের মাধ্যমে পাঠকদের জ্ঞান অর্জনের গুরুত্ব ও সঠিক পথে চলার দিকনির্দেশনা প্রদান করবে। লেখকের সাহিত্যিক এবং গবেষণামূলক কাজ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক বলে মনে করেন বিশিষ্টজনেরা। তাঁর রচনা শিক্ষার্থীদের চিন্তা ও অধ্যয়নকে আরও গভীর এবং বিস্তৃত করে তোলে।
লেখক একটি সুন্দর মৃত্যুর স্বপ্ন দেখেন। আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখেন। ভালো কাজে অগ্রগামী হওয়াকে তিনি জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। গুগল সার্চে নির্দিষ্ট কিছু কীওয়ার্ড ব্যবহার করে লেখকের লেখা সহজেই খুঁজে পাওয়া যাবে। যেমন: “লেখক তৌফিক সুলতান স্যার”, “আল তৌফিকী”, “তৌফিক সুলতান”, “Towfiq Sultan Sir”, “স্যার তৌফিক সুলতান”, “লেখক তৌফিক স্যার এর লেখা”, “Writer Towfiq Sir”। এসব কীওয়ার্ড ব্যবহার করে গুগলে সার্চ করলে লেখকের লেখা এবং তাঁর সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
অমর একুশে বইমেলার পাশাপাশি বইটি অনলাইনেও অর্ডার করার সুযোগ রয়েছে। রকমারিতে চলছে বিশেষ ছাড়—Save TK 75 (২৫%)। অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে বইটি সংগ্রহ করা যাচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম ক্যান্টন, চট্টগ্রাম শহর, কিশোরগঞ্জ, বগুড়া শহরসহ দেশের বিভিন্ন স্থান থেকে রকমারির মাধ্যমে বইটির অর্ডার আসছে। বইটি অর্ডার করতে ভিজিট করুন: রকমারি, PBS, MAMUNBOOKS, কিতাব ঘর, BD BOOKS-এর ওয়েবসাইট। দাঁড়িকমা প্রকাশনীর বুক আউটলেট: ৩৮/৪, ৪র্থ তলা, মান্নান মার্কেট, বাংলা বাজার, ঢাকা। কর্পোরেট অফিস: চৌধুরী ভিলা, ৪০/বি, জিগাতলা, ধানমন্ডি, ঢাকা।
বইটি সম্পর্কে পাঠকদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকাশনী পাঠকদের রিভিউ এবং মতামত জানাতে অনুরোধ জানিয়েছে। “পাঠকের মতামতই আমাদের শক্তি”—এই স্লোগানে তারা পাঠকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। গল্প, ছড়া, প্রবন্ধ, মতামত, চিঠি, শিক্ষা, পরিবেশসহ যেকোনো সৃজনশীল লেখা পাঠাতে ই-মেইল করুন: welftion.help@gmail.com অথবা মোবাইল নম্বরে যোগাযোগ করুন: +8801518 38 35 66। অমর একুশে বইমেলা ২০২৬-এ দাঁড়িকমা প্রকাশনীর স্টল নম্বর ৮৯৭-৮৯৮-এ লেখক তৌফিক সুলতান স্যারের “জ্ঞানের জগৎ” বইটি নিয়ে আসা প্রিয় লেখক, পাঠক, প্রকাশক ও শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। “পড়াশোনা হবে সহজ ও উপভোগ্য, মনে থাকবে দীর্ঘদিন, জ্ঞান হবে আয়ের মাধ্যম”—এই প্রত্যয়ে লেখকের এই প্রচেষ্টা পাঠকের জ্ঞানপিপাসা মেটাতে এবং জীবনকে আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। বইটি একুশে বইমেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে প্রকাশক আশাবাদী।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com