1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি

মোঃ রেজাউল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলার রৌমারী-চিলমারী নৌরুটে টানা সাড়ে তিন মাস ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ব্রহ্মপুত্র নদের নাব্যতা সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে উত্তরাঞ্চলের প্রায় ২০টি জেলার যাত্রী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে থেকেই ব্রহ্মপুত্র নদের এই অংশে নাব্যতা সংকট দেখা দেয়। নদীর তলদেশে পলি জমে চ্যানেল সরু হয়ে যাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হতে থাকে। সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা এখনো কার্যকর হয়নি।

এদিকে রৌমারী-চিলমারী রুটটি উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ নৌপথ। ফেরি বন্ধ থাকায় বিকল্প পথে দীর্ঘ দূরত্ব ঘুরে যাতায়াত করতে হচ্ছে যাত্রী ও পরিবহন চালকদের। এতে সময় ও খরচ দুটোই বেড়েছে কয়েকগুণ।

বারবার চিঠি চালাচালি ও দাপ্তরিক যোগাযোগের পরও স্থায়ী সমাধান মিলছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, নদীর নাব্যতা পুনরুদ্ধারে প্রয়োজনীয় ড্রেজিং কার্যক্রম পরিকল্পনায় রয়েছে। তবে আগামী এপ্রিল-মে মাসের আগে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে সংস্থাটি জানিয়েছে।

এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী, পরিবহন মালিক ও স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুত ড্রেজিং কাজ শুরু না হলে ভোগান্তি আরও বাড়বে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com