1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

হাফিজ উল্লাহ চৌধুরী
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

নেত্রকোণা জেলা পুলিশ লাইন্সে নেত্রকোণা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার‌ ও ফোর্সদের বিবিধ কল্যাণ সাধনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য (০২ মার্চ ২০২৬) সকাল ০৯:০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। কল্যাণ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মাধ্যমে শুরু করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা স্বজল কুমার সরকার , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাব্বির হাসান অতিরিক্ত পুলিশ সুপার( বারহাট্টা সার্কেল) , সাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল),ফাইয়াজ সার্জিল সহকারী পুুলিশ সুপার (শিক্ষানবিশ) ,নেত্রকোনা সদর মডেল থানার ওসি মো: আল মামুন সরকার সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন , জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে সকল পদমর্যাদার অফিসার‌-ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেসকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এবং উপস্থিত সকল পুলিশ সদস্যদের ইউনিফর্ম বিষয়ে মতামত নেওয়া হয় ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com