1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই বগুড়ায় ফাতেমা লাচ্ছা সেমাই কারখানার মালিকের ৩০ হাজার টাকা জরিমানা পত্নীতলায় দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিতঃ দুই সংসারের টানে উপেক্ষিত নারী, শেষ ঠিকানা ফাঁসের দড়ি পিতা মাতা হারিয়ে অসহায় দুই কন্যা সহায়তার আবেদন

ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

মো: জুনাইদুল ইসলাম আদিল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় দীর্ঘদিন ধরে ট্রাক্টরের মাধ্যমে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি সিন্ডিকেট ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন পুলিশ সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালান।
অভিযানকালে ট্রাক্টর পাওয়া না গেলেও বালু উত্তোলনকারী চক্রের মূলহোতা রফিক মিয়া (৩৮) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তিনি অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করেন। আদালত তাকে ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ করে তিনি মুক্তি পান।
আটক রফিক মিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাঁচপীর ইউনিয়নের গোড়াইবাড়ী মুন্সীপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com