1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

দুই সংসারের টানে উপেক্ষিত নারী, শেষ ঠিকানা ফাঁসের দড়ি

মিয়া সুলেমান 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
Oplus_131072
কিশোরগঞ্জ জেলা শহরের আলোর মেলা এলাকা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত উম্মে সিজ্জিল ইফতি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিচমতকচুরি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তিনি নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুশুল্লী কলেজ–এর প্রভাষক ও মুশুল্লী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুমতাজ মুকুলের স্ত্রী।
পুলিশ জানায়, ইফতি স্বামীর সঙ্গে কিশোরগঞ্জ জেলা শহর–এর আলোর মেলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রোববার রাতে স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়ার শব্দ শুনেছেন প্রতিবেশীরা। পরে গভীর রাতে জানালার রশিতে ঝুলন্ত অবস্থায় ইফতিকে দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সময় বাসায় স্বামী মুমতাজ মুকুল উপস্থিত ছিলেন না। সোমবার (২ মার্চ) জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে মরদেহ উদ্ধারের পর মুশুল্লী কলেজের প্রভাষক মুমতাজ মুকুলের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রোববার দিবাগত রাত ১২টা ৩৬ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে তিনি ইফতির উদ্দেশে আবেগঘন স্ট্যাটাস দেন— “তোরে আমি ধরে রাখতি পারি নাই। ভালো থেকো ওপারে জান আমার। তোমার কাছে আমিও চলে আসবো জান।”
পুলিশ আরও জানায়, মুমতাজ মুকুলের দুই স্ত্রী রয়েছে। বড় স্ত্রী তাদের তিন সন্তান নিয়ে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় জনতা রোডের একটি ভাড়া বাসায় বসবাস করেন। তিনি নান্দাইল উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছোট স্ত্রী ইফতির সঙ্গেই মুকুল বেশি থাকতেন এবং তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো।
ইফতির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁঞা বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, নান্দাইলের মুশুল্লী কলেজের একজন প্রভাষকের পারিবারিক এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com