1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন

নওয়াব আলী 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

মাগুরায় সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতা নিয়োগ বহাল রাখা এবং সার সংক্রান্ত বিদ্যমান নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘মাগুরা জেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​সরকার অনুমোদিত কার্যকরী ক্ষুদ্র সার বিক্রেতাদের বর্তমান অবস্থান ও নিয়োগ বহাল রাখা।

​সার ডিলার ও বিক্রেতা সংক্রান্ত বর্তমান জটিল নীতিমালাগুলো খুচরা বিক্রেতা ও কৃষকের স্বার্থে সংশোধন করা।

​মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

​মানববন্ধনে বক্তারা বলেন, দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে খুচরা সার বিক্রেতারা মাঠ পর্যায়ে সরাসরি সেবা দিয়ে আসছেন। কিন্তু বর্তমান নীতিমালার কিছু জটিলতার কারণে সাধারণ বিক্রেতারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা দাবি করেন, ক্ষুদ্র ও খুচরা সার বিক্রেতাদের স্বার্থ ক্ষুণ্ন হলে সারের সুষ্ঠু বণ্টন ব্যাহত হতে পারে। তাই অবিলম্বে নীতিমালার প্রয়োজনীয় সংস্কার এবং বিক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তারা সরকারের প্রতি জোর আহ্বান জানান।

​কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার কয়েকশ’ খুচরা সার বিক্রেতা অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পর্যায়ক্রমে আরও কর্মসূচি পালনের ঘোষণা দেন।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com