1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

মালিকের টাকা ব্যাংকে জমা না দেয়ায় গ্রেপ্তার-১: উদ্ধার ২১ লাখ টাকা

হামিদুর রহমান কাদেরী
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
মালিকের টাকা জমা না দেয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার  করেছে  পুলিশ। জানা যায়, ২ মার্চ দিবাগত রাত সাড়ে তিন টায় খুলনা জেলার সোনাডাংগার এক বাড়ী হতে চট্টগ্রামের তৈলারদ্বীপ পুর্ব বারখাইনের মৃত মফজল আহমদের  পুত্র মো: আলী  (৩৮) কে  গ্রেপ্তার করেছে। তিনি চাক্তাই সোবান সওদাগর রোড়ের মদিনা ষ্টোরে কর্মচারী ছিলেন।
মো: মোর্শেদ  নামের চাক্তাই মুদির  দোকানের কর্মচারী  মো: আলীকে ইসলামী ব্যংক হতে ২৪ লাখ টাকা তুলে কৃষি ব্যাংকে জমা দেয়ার জন্য পাঠানো হলে তিনি  ইসলামী ব্যাংক হতে টাকা তুলে কৃষি ব্যংকে  জমা না দিয়ে লাপাত্তা হন। এ ঘটনায়  মোর্শেদ কামাল  থানায় মামলা করেন । তার দায়ের করা মামলার এজাহারে বলা হয় যে,  মো: মোর্শেদ কামাল (৪২)  পেশায় ব্যবসায়ী। ৭/৮ বছরের কর্মচারী মো: আলী কে ২৩ ফেব্রুয়ারী  ব্যাংকে টাকা তুলতে পাঠান।  কিন্তু ইসলামী ব্যাংক হতে  টাকা তুলে কৃষি ব্যাংকে  জমা না করে পালিয়ে যায়। তদন্ত কর্মকর্তা ও  চাক্তাই ফাড়ির ইনচার্জ এস.আই মোবারক হোসেন তথ্য প্রযুক্তির সাহায্যে মো: আলীর অবস্থান সনাক্ত করেন।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সোনাডাংগা থানা এলাকা হতে  দোকানের উক্ত  কর্মচারী মো: আলী  কে গ্রেপ্তার করা হয়, এ সময় তার কাছ কে ২১ লাখ ৪৬ হাজার ১৩১ টাকা উদ্দার করা হয়। এ বষিয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মো: সোলাইমান বলেন, গ্রেপ্তারকৃত কর্মচারী মো: আলীকে আদালতে প্রেরন করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com