সকালে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ, লোহাগাড়া উপজেলা শাখার উপদেষ্টা শিক্ষক খোকন কান্তি নাথ কার্যকরী সভাপতি শিক্ষক অলক দাশ,সভাপতি দীপক ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রভাষক রিটন শীল,যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক অনুপ দাশ গুপ্ত। বিকালে ধর্ম সম্মেলনে সভাপতিত্ব করেন মহোৎসব উদযাপন পরিষদ’র সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শিবপদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক অসীম চৌধুরী যীশু’র সঞ্চালনায় উক্ত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পুরোহিত বাদল চক্রবর্তী, আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী গিরিজানন্দ পুরী মহারাজ, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি গৌতম শংকর ধর, উক্ ধর্মসম্মেলনে পৌরহিত্য করেন চট্টগ্রাম তুলসীধাম অধিপতি শ্রীমৎ স্বামী দেবদীপ পুরী মোহন্ত মহারাজ। উক্ত মহতি ধর্ম সম্মেলনে বক্তব্য রাখেন মহোৎসব উদযাপন পরিষদ’র প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, উপদেষ্টা মৃদুল কান্তি চৌধুরী, শিক্ষক সুকৃষ্ণ চৌধুরী, পশু চিকিৎসক বিপুল কান্তি দাশ, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের অধীনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, লোহাগাড়া উপজেলা কেন্দ্র মনিটরিং কমিটির সদস্য শিক্ষক সুমন মজুমদার হিরো, উপদেষ্টা মৃদুল কান্তি চৌধুরী, সাধারন সম্পাদক শিক্ষক জোতিশ্বর চৌধুরী, অর্থ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে প্রবীর কুমার চৌধুরী, সুমন চৌধুরী,মিটুন চৌধুরী, রিমেন চৌধুরী, রাজেশ চৌধুরী, উজ্জ্বল দে, নিশান চৌধুরী, প্রান্ত দাশ, বিটন দে, জয় গোপাল দাশ, অমিত চৌধুরী ও অগণিত ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।