1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল।

সুমন মজুমদার
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
 
 চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ হিসেবে মনোনীত হয়েছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন চৌধুরী সোহেল।
 ২৭ জানুয়ারি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ঢাকার পরিদর্শক প্রকৌশলী বিএম আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বিদ্যুোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য যে, উপযুক্ত বিষয়ের আলোকে এইচএসসি বিএমটি শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী বার আউলিয়া ডিগ্রী কলেজ, আমিরাবাদ লোহাগাড়া,চট্টগ্রাম এর ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি বিধিমালা ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক প্রস্তাব অনুযায়ী সালাউদ্দিন চৌধুরী সোহেলকে বিদ্যুোৎসাহী সদস্য,মনোনীত করা হয়। এ বিদ্যুোৎসাহী সদস্যের মেয়াদ কমিটির মেয়াদকাল পর্যন্ত বলবৎ থাকিবে।
জানা যায়, সালাউদ্দিন চৌধুরী সোহেল উপজেলার আমিরাবাদ রাজঘাটা হাজারবিঘা গ্রামের সিরাজুল ইসলাম চৌধুরীর পুত্র।  বর্তমানে তিনি দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারন  সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।  বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক বার আউলিয়া ডিগ্রী কলেজের বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত সালাউদ্দিন চৌধুরী সোহেল বলেন, শিক্ষামুলক কাজের অংশ হিসেবে আমাকে বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত করায় সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।  কারিগরি শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করব ইনশাল্লাহ। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com