1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা

মো. সাব্বির আহমেদ 
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
 

মাদারীপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন মাদারীপুর–২ (রাজৈর–মাদারীপুর) আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
বুধবার(৪ মার্চ ) সকালে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের শুরুতে তিনি সাধারণ রোগীর মতো বহির্বিভাগ থেকে টিকিট সংগ্রহ করে চিকিৎসা গ্রহণ প্রক্রিয়া দেখেন। পরে জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগ ঘুরে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকরা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করছেন কি না এবং রোগীরা প্রয়োজনীয় ওষুধ ও সেবা পাচ্ছেন কি না—এসব বিষয় খতিয়ে দেখেন।

হাসপাতালের ওষুধ সরবরাহ, খাবারের মান ও সার্বিক পরিচ্ছন্নতা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি। চিকিৎসকদের উদ্দেশে সংসদ সদস্য কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার নির্ধারিত সময়ে উপস্থিত থেকে রোগীদের সঙ্গে সদাচরণ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। দায়িত্বে অবহেলা করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ আকস্মিক পরিদর্শন করা হয়েছে। সাধারণ মানুষ যাতে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন এবং জরুরি বিভাগে দ্রুত চিকিৎসা পান, সে বিষয়টি নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

প্রায় দুই ঘণ্টাব্যাপী পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com