1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল

জান্নাতুল নাইম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

জাতীয় ছাত্রশক্তি-র ফরিদপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে 

ছাত্রনেতা সাহেদুল ইসলামকে এবং

সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহানুর ইসলাম সজল। 

 এই দুই ছাত্রনেতা ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে রাজপথে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলনের পর এবার তারা সাংগঠনিকভাবে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখতে যাচ্ছেন।

নবগঠিত কমিটির কর্মপরিকল্পনা তুলে ধরে আহ্বায়ক :(সাইদুল ইসলাম) বলেন, “আমরা আগামীতে একটি সুস্থ ও সুন্দর রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে ন্যায় ও ইনসাফভিত্তিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”

সদস্য সচিব: (সোহানুর ইসলাম সজল) বলেন, “আমরা শিক্ষা ও সহযোগিতামূলক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। আমাদের সংগঠন কোনো চাঁদাবাজি বা সন্ত্রাসভিত্তিক রাজনীতি সমর্থন করে না। অতীতে যেমন অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলাম, তেমনি ভবিষ্যতেও সমাজের চাঁদাবাজি, সন্ত্রাস ও স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান অব্যাহত থাকবে।”

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা শাখা ও যুবশক্তির নেতাকর্মীরা। জেলা এনসিপির সদস্য সচিব সাইফ হাসান খান তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

এছাড়া জেলা এনসিপির প্রধান সদস্য নাইম ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, “ছাত্রশক্তি এনসিপির সহযোগী সংগঠন হিসেবে আগামীর নতুন রাজনৈতিক বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা রাজপথে যেমন ইনসাফের পক্ষে লড়েছে, তেমনি শিক্ষা, ঐক্য ও মুক্তির আদর্শ ধারণ করে সততা ও সাহসের সঙ্গে এগিয়ে যাবে—এই প্রত্যাশা করছি।”

নবগঠিত কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

  

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com